এবার করোনা ভ্যাক্সিন দেওয়া হলো চালকল শ্রমিক, ধান ব্যবসায়ীদের - The News Lion

এবার করোনা ভ্যাক্সিন দেওয়া হলো চালকল শ্রমিক, ধান ব্যবসায়ীদের

 


দি নিউজ লায়ন;  এবার  করোনা ভ্যাক্সিন দেওয়া হলো চালকল শ্রমিক, ধান ব্যবসায়ীদের । বৃহস্পতিবার কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার পক্ষ থেকে এই করোনা ভ্যাকসিন দেওয়া হয়। দু’টি ক্যাম্প থেকে চালকল শ্রমিক, ধান ব্যবসায়ী সহ অন্যান্যদের টিকা দেওয়া হয়।


 প্রায় ৬০০ জনকে টিকা দেওয়া হয়। শহরের আলমগঞ্জের একটি রাইস মিল ও মাটিয়াল ডিভিসিতে ক্যাম্প করে ৬০০ জনকে এদিন করোনা টিকা দেওয়ার হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, সংগঠনের সদস্য বিশ্বজিৎ মালিক ও মহিন্দর সিং সালুজা। 


অন্যদিকে, এদিনই বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে বিডিসির সদস্যদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এদিন ক্যাম্পে ৬৭৫ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। বিসিডির সদস্য, ওষুধের দোকানের মালিক, কর্মচারী এবং তাদের পরিবারকেও ভ্যাকসিন দেওয়া হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.